বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া, শঙ্কা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপনে পারমাণবিক অস্ত্রে নিজেদের আরও সমৃদ্ধ করতে শুরু করেছে উত্তর কোরিয়া। এখন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য দেশটির অভ্যন্তরে জোর প্রস্তুতি চলছে বলে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

তবে যেহেতু উত্তর কোরিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের তেমন কোনো নজরদারি করার সুযোগ নেই, তাই এ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য নেই বলে জানিয়েছেন বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। খবর সিএনএন এর।

চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শুরু করার পরই ওয়াশিংটনের পক্ষ থেকে কিম জং উনের পারমাণবিক অস্ত্রের পরীক্ষার পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল।

এর আগে ২০১৫ সালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে পুনগেরি এলাকায় খননকার্য পরিচালনার কাজ ধরা পড়ে মার্কিন স্যাটেলাইটে। সে সময় পিয়ং ইয়ংয়ের পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিয়ে শঙ্কার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তার প্রায় দেড় বছরের মধ্যেই পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে কিম সরকার।

সর্বশেষ ২০১৭ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ নিয়ে আন্তর্জাতিক মহলের তীব্র প্রতিক্রিয়ার শিকার হয় দেশটি। তবে এসব কিছুকে পাত্তা না দিয়ে উত্তর কোরিয়া আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ