মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন ও অন্তঃসারশূণ্য বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এ একথা বলেন তিনি।

বিদ্যুতের জাতীয় গ্রিডে ট্রিপ করা একটি টেকনিক্যাল বিষয়, যে কোনো সময় এমন ঘটতে পারে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশেও গ্রিড ট্রিপ করে। কিন্তু দেখার বিষয় হচ্ছে, কত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায়।

তিনি বলেন, গ্রিড বিপর্যয়ের পর গত মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয় সরকার।

২০০৩ সালে বিএনপির শাসনামলে ন্যাশনাল গ্রিডে বিপর্যয় ঘটলে তা পুনরুদ্ধারে কয়দিন সময় লেগেছিল? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবকে এর জবাব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন বিএনপির আমলে বিদ্যুৎ ছিল না। সে ইতিহাস কি বিএনপির মনে আছে?

বিদ্যুৎখাতে বিএনপি দীর্ঘমেয়াদি অমানিশার আঁধার উপহার দিয়েছিল মন্তব্য করে কাদের বলেন, বিএনপি দুর্নীতির অভিযোগ করে, সরকারের অন্ধ সমালোচনা করে। অথচ বিদ্যুৎখাতে বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থার অর্থায়ন থাকায় সরকারের পাশাপাশি দাতা সংস্থাও এ বিনিয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখে। এতে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বিএনপির কাজ হলো বাঁকা পথে চলা, অসত্য তথ্য ও বিভ্রান্তি ছড়ানো।

সরকার নয়, বিএনপিই দেশের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে এমন মন্তব্য করে কাদের বলেন, একটি দায়িত্বহীন এবং ব্যর্থ বিরোধী দল হিসেবে বিএনপি জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে আছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নয়, প্রকৃতপক্ষে বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, তারাই দেশকে এবং দেশের সম্ভাবনাকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ