মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

ডিজিটাল জীবনযাত্রার বৈশ্বিক সূচকে ২৭ ধাপ এগোলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজিটাল জীবনমান সূচকে এ বছর ২৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ডিজিটাল কোয়ালিটি অব লাইফ (ডিকিউএল) ইনডেক্স ২০২২ অনুযায়ী, বিশ্বে বাংলাদেশ ২৭ ধাপ উপরে উঠে ১১৭টি দেশের মধ্যে ৭৬তম স্থানে জায়গা করে নিয়েছে। এ বছর ১২ সেপ্টেম্বর সার্ফশার্ক চতুর্থ বার্ষিক সূচক সংস্করণে ডিজিটাল সূচক বিষয়ে অগ্রগতির তথ্য জানায়। এতে বাংলাদেশ অভাবনীয় অগ্রগতি দেখিয়েছে।

ডিকিউএল সূচকটি পরিচালনা করে নেদারল্যান্ডসভিত্তিক ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) পরিষেবা কোম্পানি সার্ফশার্ক। সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বের ১১৭টি দেশকে। বৈশ্বিক জনসংখ্যার শতকরা হিসাবে এতে অন্তর্ভুক্ত হয়েছে পৃথিবীর ৯২ শতাংশ জনগণ। ২০১৮ সাল থেকে পরিচালিত হচ্ছে ডিকিউএল সূচক।
ডিজিটাল জীবন সম্পর্কিত ৫টি মৌলিক খাত বা স্তম্ভের ওপর ভিত্তি করে পরিচালিত হয় ডিকিউএল। এসব স্তম্ভ হলো ই-গভর্ন্যান্স, সাধারণ জনগণের ইন্টারনেট ডাটা ক্রয়ের ক্ষমতা, ইন্টারনেট পরিষেবার গুণাগুণ, ইন্টারনেট সম্পর্কিত নিরাপত্তা এবং এ সম্পর্কিত অবকাঠামো। এসব খাতে প্রাপ্ত পয়েন্টের গড় হিসেবে ডিকিউএল সূচকে অন্তর্ভুক্ত কোনো দেশের অবস্থান নির্ধারিত হয়।

চলতি বছর সূচকের ই-গভর্ন্যান্স খাতে বাংলাদেশের ফলাফল সর্বনিম্ন। এই খাতে চলতি বছর বাংলাদেশের অবস্থান ৮৬তম। আর সবচেয়ে ভালো ফলাফল করেছে জনগণের ইন্টারনেট ক্রয় ক্ষমতা সম্পর্কিত খাতে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান বর্তমান বিশ্বে ২৯তম।

এছাড়া ইন্টারনেট পরিষেবার গুণাগুণে ৬৭তম, ইন্টারনেট সম্পর্কিত নিরাপত্তায় ৭৫তম এবং ইন্টারনেট অবকাঠামোতে ৮৫তম বৈশ্বিক অবস্থানে আছে বাংলাদেশ। আর ইন্টারনেটের গতি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির হিসাবে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশ ৬৭তম অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ডিকিউএল।

বিশ্বজুড়ে প্রধানত দুই ধরনের ইন্টার‌নেট পরিষেবা ব্যবহৃত হয়- ব্রডব্যান্ড সংযোগ ও মোবাইল। বাংলাদেশের ব্রডব্যান্ড সংযোগের মান মোবাইল সংযোগের তুলনায় বেশ ভালো। ব্রডব্যান্ড সেবার দিক থেকে বিশ্বে ৭৮তম অবস্থানে আছে দেশ, আর মোবাইল পরিষেবার দিক থেকে আছে ১১৫তম স্থানে।

দুই পরিষেবাতেই অবশ্য বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে ভারত। প্রতিবেশী এই দেশটির মোবাইল ইন্টারনেটের গতি বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের চেয়ে ২৫ শতাংশ বেশি। আর ভারতের ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বাংলাদেশের চেয়ে ৩৪ শতাংশ বেশি।

বাংলাদেশের ইন্টারেনেটের গুণাগুণ মাঝারি পর্যায়ের। সার্ফশার্কের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দিন দিন বাংলাদেশের ইন্টারনেট পরিষেবার উন্নতি হচ্ছে, তবে এই খাতে আরও উন্নয়ন প্রয়োজন।’

ডিজিটাল পরিষেবা সংক্রান্ত এই সূচকে চলতি বছর একক দেশ হিসেবে শীর্ষে আছে ইসরায়েল। অর্থাৎ ডিকিউএলভুক্ত ১১৭টি দেশের মধ্যে ইসরায়েলের ডিজিটাল জীবনযাত্রা সবচেয়ে উন্নত। ইসরায়েলের পর ২য় স্থানে রয়েছে পশ্চিম ইউরোপের দেশ ডেনমার্ক, জার্মানি রয়েছে তৃতীয় স্থানে এবং ফ্রান্স ও সুইডেন রয়েছে যথাক্রমে ৪র্থ ও ৫ম স্থানে।

আর সূচকে সর্বনিম্ন অবস্থানে থাকা ৫টি দেশ হলো ডিআর কঙ্গো, ইয়েমেন, ইথিওপিয়া, মোজাম্বিক ও ক্যামেরুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ