বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

হিমালয়ে তুষারধসে ১০ পর্বতারোহী নিহত, নিখোঁজ ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১ সদস্যের একটি পবর্তারোহী দল তুষারধসের কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে গাড়ওয়াল হিমালয়ের গঙ্গোত্রী রেঞ্জে প্রায় ১৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত একটি শৃঙ্গে তুষারধসের কবলে পড়ে ভারতীয় পবর্তারোহীদের একটি দল।

এই দলে ছিলেন উত্তরকাশী-ভিত্তিক নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং (এনআইএম)-এর প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকরা। উন্নত প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে চূড়ায় আরোহণের পরে ফিরে আসার পথে তুষারধসের কবলে পড়েন তারা।

এনআইএমের অধ্যক্ষ কর্নেল অমিত বিষ্ট জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ১০ জনের মরদেহ দেখা গেছে, যার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে।

তবে অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল। বুধবার থেকে তা আবারও শুরু করা হবে।

তুষারধসের ঘটনায় নিখোঁজ ২৮ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে উত্তরাখণ্ড পুলিশ। এদের মধ্যে পশ্চিমবঙ্গ, দিল্লি, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক, আসাম, হরিয়ানা, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশের প্রশিক্ষণার্থীদের নাম রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ