বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান নিয়ে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং সূত্রে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সম্মেলন হবে। এর আগে ১৮ দিনের সফর শেষে মঙ্গলবার (৪ অক্টোর) ভোরে দেশে ফেরেন তিনি।

গত ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। ১৯ সেপ্টেম্বর যোগ দেন রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে। এ অনুষ্ঠান শেষে তিনি যান যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। ২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেন। এটি তার ১৯তম ভাষণ। প্রথম মেয়াদে পাঁচবারসহ তিনি এর আগে ১৮টি অধিবেশনে ভাষণ দিয়েছেন। এত বেশি জাতিসংঘ অধিবেশেনে যোগদান ও ভাষণের একটি নজির স্থাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ ছাড়া তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ