বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের

জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষের জীবন দুর্বিষহ: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যে কোন পণ্যের দাম বাড়লে তাৎক্ষণিক কার্যকর হলেও দাম কমলে তা সপ্তায়ও কার্যকর হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল হফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। ঘোষণা বাজার পৌঁছায়নি। ফলে আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি। এভাবেই সিন্ডিকেটের কাছে জনগণ জিম্মি।

গতকাল সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা খলিলুর রহমান, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমূখ।

প্রিন্সিপাল হফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, এমনিতেই দেশের সাধারণ মানুষের আয় বাড়েনি। অথচ নিত্যপণ্যের দাম বেড়েছে দ্বিগুণ। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় সকল প্রকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অব্যাহত লোডশেডিং, ঘুষ, দুর্নীতির মহোৎসব, টেন্ডারবাজি, পরিবহন সেক্টরে ভাড়া বৃদ্ধি মানুষের জীভনকে দুর্বিষহ করে তুলেছে। বিভিন্ন সেক্টরে সরকারি দলের নেতাদের চাঁদাবাজির কারণে মানুষ অসহায় জীভন যাপন করছে

তিনি বলেন, নানাবিধ সমস্যায় নিপতিত দেশের জনগণ। এমতাবস্থায় সরকারের উচিত ছিল দুর্নীতি, লুটপাট, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করে বন্ধ করে মানুষের স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ