বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৪ হাজার ২৮৯ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ২ লাখ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় চার শ’ জন।

বুধবার (৫ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৪১ লাখ ৫ হাজার ৩৩২ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৫২ হাজার ৯২৬ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৭৮ জনের এবং শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৫২ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৯ হাজার ৩৬ জন এবং মৃত ১১০ জন। ইতালিতে আক্রান্ত ৫৮ হাজার ৮৮৫ জন এবং মৃত্যু ৬০ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৪৯ হাজার ৫৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। জাপানে মৃত ৬৫ জন এবং আক্রান্ত ৩৯ হাজার ৭২৩ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে মৃত ৭৪ জন এবং আক্রান্ত ৮৯ হাজার ১৮৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ