বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

জনগণের কাছে জবাবদিহি করতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনগণের কাছে জবাবদিহি করতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, থানাকে জনগণের আস্থা ও ভরসাস্থল করতে চাই। পুলিশের ভাবমূর্তি নির্ভর করে থানার ওপর।

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পুলিশ সদরদপ্তরে আয়োজিত নবনিযুক্ত আইজিপি’স প্রেস কনফারেন্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, জনগণের সঙ্গে ভালো ব্যবহার ও জনগণের কথা শুনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছি। তিনি বলেন, বাংলাদেশ পুলিশে দুর্নীতি জিরো টলারেন্স নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে।

পুলিশের সংস্কারের বিষয়ে এক প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি সময়ে সময়ে পরিবর্তন হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ