মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে দেশে ফেরার পথে লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে পৌঁছেছেন।

আজ সোমবার (৩ অক্টোবর) লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ঢাকা ফেরার পথে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি ভাড়া করা ফ্লাইট সংক্ষিপ্ত যাত্রা বিরতির জন্য স্থানীয় সময় আজ সকাল ৭টা ৩০ মিনিটে লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে অবতরণ করেছে।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।

এর আগে শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তার ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে স্থানীয় সময় রোববার (২ অক্টোবর) সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিটে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ ইমরান ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মাদ আব্দুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এর আগে শেখ হাসিনা ১৫ সেপ্টেম্বর এক রাষ্ট্রীয় সফরে লন্ডন যান। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় এবং রাজা তৃতীয় চার্লস তার সিংহাসনে আরোহন উপলক্ষে আয়োজিত সংবর্ধনাতে ও অংশ গ্রহণ করেন। ১৯ সেপ্টেম্বর, তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সারাধণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ