সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এশা পড়ে গেলেন মুসল্লিরা, ফজরে এসে দেখেন মসজিদ বিলীন প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ ইসলামী ব্যাংক নিয়ে মারামারিতে জড়াল দুই পক্ষ, আহত অনেকে নারায়ণগঞ্জে বিতর্কের পর মুসলিম রীতিতে মো. বিল্লালের দাফন সম্পন্ন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার বিশ্ববাজারে এক লাফে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

চোরদের সঙ্গে কখনোই আপস নয়: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খান দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সমালোচনা করে বলেছেন, ‘হ্যান্ডলারদের’ অবশ্যই বুঝতে হবে যে তিনি কখনোই ‘চোরদের’ সঙ্গে আপস করবেন না।

স্থানীয় সময় শনিবার একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্দেশ্যে তিনি বলেন, তিনি (শাহবাজ) বিশেষত ‘বড় বুট’ ভালোভাবে পালিশ করেছেন। এ সময় দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার সমালোচনা করে ইমরান তাকে পদত্যাগ করার আহ্বান জানান। পাশাপাশি তার বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেন ইমরান।

তিনি বলেন, সাম্প্রতিক অডিও ফাঁস প্রমাণ করেছে যে সিইসি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সঙ্গে মিলে ‘(নির্বাচনী) ম্যাচ ফিক্সড’ করেছেন। গত বছরের নির্বাচনী প্রচারণার পর এটি ছিল এই অঞ্চলে ইমরানের প্রথম প্রকাশ্য উপস্থিতি।

ইমরান বলেন, আমি রাজাকে কারাগারে পাঠাতে কোনো চেষ্টা করতে ছাড়ব না। পিটিআই তার বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেন ইমরান। সিকান্দার সুলতান রাজাকে ‘প্রধান নির্বাচনী জালিয়াতকারী’ বলেও অভিহিত করেন সাবেক প্রধানমন্ত্রী।

দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান কাশ্মীরি যুবকদের তার আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি দাবি করেন, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) নেতৃত্বাধীন ফেডারেল সরকার ওই অঞ্চলের জন্য বাজেট কমিয়েছে।

ইমরান বলেন, আমি নিজেকে প্রস্তুত করছি, তাই যখন তোমাকে ডাকব, তখন প্রকৃত স্বাধীনতা আন্দোলনের জন্য প্রস্তুত হও।

পাঁচ বছরের নির্বাসনের পর ফেডারেল অর্থমন্ত্রী ইসহাক দারের প্রত্যাবর্তন সম্পর্কে ইমরান বলেন, তিনি নওয়াজ শরিফকে অর্থ পাচারে সহায়তা করার অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন।

ইমরান বলেন, দারের মতো মানুষ যদি চুক্তি করে ফিরে আসতে পারেন, তাহলে ছোটখাটো অপরাধের জন্য কারাগারগুলো দরিদ্র লোকে ভরা কেন? কারাগারের সমস্ত বন্দীকে একটি চুক্তি করে বাড়ি যেতে দেওয়া উচিত।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ জানাতে চাই। অডিও ফাঁসের কারণেই মানুষ এখন বিশ্বাস করে যে আমার সরকারকে পতনের ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করা কূটনৈতিক সংকেতটি বাস্তব ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ