বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

ইসলামের বিরুদ্ধে সিন্ডিকেট ভিত্তিক অপপ্রচার চলছে: শায়েখে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ইসলামের বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে। বিভিন্নভাবে, বিভিন্ন দিক থেকে ইসলামের সৌন্দর্যকে কলুষিত করতে বিভিন্ন ছদ্মাবরণে কাজ চলছে। তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠার বিশাল কাজ কারো একার পক্ষে সম্ভব নয়।

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এদেশে ইসলাম প্রতিষ্ঠার একটি ক্ষেত্র তৈরি করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার দীর্ঘ ৫১ বছরের অধিক সময় ধরে একটি স্বাধীন দেশ। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন সময়ই ইসলামের অনুকূলে ছিল না।

পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামের গণজাগরণ যখন অনিবার্য হয়ে উঠছে, তখনই ইসলামের অগ্রযাত্রা নস্যাৎে চক্রান্ত হচ্ছে। এমতাবস্থায় জাতির জাগ্রত বিবেক ওলামায়ে কেরামগণকে দায়িত্বশীল ভুমিকা নিয়ে কাজ করতে হবে।

আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ও দায়িত্বশীলদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতী মোস্তফা কামাল, মুফতী জোবায়ের আব্দুল্লাহ, হাসিব আর রহমান।

মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, ইসলামের একটি মীমাংসিত বিষয় নির্বাচন। এ মীমাংসিত বিষয়টি নিয়ে নতুনভাবে ফতোয়া দিয়ে ইসলাম থেকে মানুষকে দূরে রাখার চেষ্টায় আমরা খুশি হতে না পারলেও অপরাপর ইসলামবিরোধী শক্তিগুলো খুশি হয়েছে। কেননা তাদের ফতোয়ায় ইসলামের ক্ষতি হলেও তাদের কোন ক্ষতি হবে না। যারা ভোটের রাজনীতিতে ময়দানে আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ