বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

ইমরান খানের বিরুদ্ধে মামলা তুলে নিল আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত ২০ আগস্ট একটি জনসভায় জেবা চৌধুরী নামে এক নারী বিচারককে হুমকি দেন। নিজ দলের নেতা শাহবাজ গিলকে আটক ও রিমান্ডে পাঠানোর ঘটনায় ক্ষিপ্ত হয়ে জেবা ও আরও দুইজন পুলিশ সদস্যকে দেখে নেওয়ার কথা বলেছিলেনন ইমরান।

এরপরেই ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। তবে সোমবার সেই মামলা তুলে নিয়েছে ইসলামাবাদ আদালত।

গত মাসের শেষে আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন ইমরান খান। সেই সময় তিনি জানান, নিজে জেবা চৌধুরীর কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে আসবেন।

আদালতের কাছে ক্ষমা প্রার্থনা ও জেবা চৌধুরীর কাছে দুঃখ প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করায় মামলাটি তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইমরান খানের আইনজীবী। এই মামলা থেকে মুক্তি পাওয়ায় এখন নির্বাচন করতে আপাতত কোনো বাধা নেই ইমরান খানের।

পাকিস্তানের আইন অনুযায়ী, যদি কোনো রাজনীতিবীদকে আদালত অবমাননার জন্য দণ্ড প্রধান করা হয় তাহলে সেই রাজনীতিবীদ আগামী পাঁচ বছর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।

ইমরান খানের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার বিষয়ে তার আইনজীবী ফয়সাল চৌধুরী বলেছেন, আইন ও বিচারের প্রতি সম্মান জানিয়ে ক্ষমা চেয়েছেন ইমরান খান। এর বদলে আদালত তার বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছে।

অন্যদিকে,  এই মামলায় দুইদিন আগে ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এ নিয়ে তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল যে তাকে গ্রেফতার করা হবে। তবে তা আর করা হয়নি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ