বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের শেষ দিন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের শেষ দিন আজ। নিবন্ধনের শেষ দিনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কাজলার কার্যালয়ে শেষ সময়ে নিবন্ধন পক্রিয়ার তোড়জোড় কাজ চলছে।

এর আগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মহাপরিচালক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের শেষ তারিখ আজ রোববার ৫ এ রবিউল আওয়াল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানাে যাচ্ছে, আসন্ন ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের (রেজিস্ট্রেশন) কার্যক্রম আজ পর্যন্ত চলবে।

নিবন্ধন (রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ০৫ রবিউল আউয়াল (০২/১০/২২ঈ, রবিবার)। বিলম্ব ফি সহ ১৫ রবিউল আউয়াল (১২/১০/২২ঈ, বুধবার)।

এখনাে যে সকল মাদরাসা কর্তৃপক্ষ নিবন্ধন ফরম সংগ্রহ করতে পারেননি তারা পার্শ্ববর্তী মারকাযের সাথে যােগাযােগ করে ফরম সংগ্রহ করে তার ফটোকপি করে নিন। বেফাকের ওয়েবসাইটে এবং ফেইজবুক পেইজে ফরম দেওয়া আছে, সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন।

বি. দ্র. আসন্ন ৪৬তম পরীক্ষায় জোন ভিত্তিক খাতা দেখার পদ্ধতি স্থগিত করা হয়েছে। মুমতাহিনগণ নিজ নিজ অবস্থানে থেকে খাতা দেখবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ