সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এশা পড়ে গেলেন মুসল্লিরা, ফজরে এসে দেখেন মসজিদ বিলীন প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ ইসলামী ব্যাংক নিয়ে মারামারিতে জড়াল দুই পক্ষ, আহত অনেকে নারায়ণগঞ্জে বিতর্কের পর মুসলিম রীতিতে মো. বিল্লালের দাফন সম্পন্ন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার বিশ্ববাজারে এক লাফে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

বিশ্বে করোনায় আরও প্রায় ৩ লাখ আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও দুই লাখ ৮৭ হাজার ৪২৬ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মারা গেছেন ৫৯৩ জন।

রোববার (২ অক্টোবর) করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৬ হাজার ৫৯৬ জন আক্রান্ত হয়েছেন ফ্রান্সে। মৃত্যু বেশি হয়েছে জাপানে। দেশটিতে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া তাইওয়ানে সংক্রমিত ৪৩ হাজার ৮৫ জন এবং মারা গেছেন ৪৮ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৬৩ জন এবং সংক্রমিত ১০ হাজার ৮৪ জন। জাপানে সংক্রমিত ৩৫ হাজার ৪১৮ জন এবং মারা গেছেন ১০৫ জন। রাশিয়ায় সংক্রমিত ৩৩ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ১০৩ জন। ফিলিপাইনে সংক্রমিত ৩ হাজার ৮২২ এবং মারা গেছেন ৩৪ জন। দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ২৬ হাজার ৯১৩ জন এবং মারা গেছেন ৩৯ জন।

ইতালিতে সংক্রমিত ৩৩ হাজার ৬৮ জন এবং মারা গেছেন ৩৮ জন। অস্ট্রিয়ায় মৃত্যু ১১ জন এবং সংক্রমিত ১২ হাজার ২৭৪ জন। চিলিতে মৃত্যু ২৪ জন এবং সংক্রমিত ৩ হাজার ৬১৬ জন। অস্ট্রেলিয়ায় মৃত্যু ১৪ জন এবং সংক্রমিত ৭৯ জন। পোলান্ডে মৃত্যু ২৯ জনের এবং ৩ হাজার ৫৬৮ জন সংক্রমিত হয়েছেন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৬০১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৪৯ হাজার ৮৪৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ