সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এশা পড়ে গেলেন মুসল্লিরা, ফজরে এসে দেখেন মসজিদ বিলীন প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ ইসলামী ব্যাংক নিয়ে মারামারিতে জড়াল দুই পক্ষ, আহত অনেকে নারায়ণগঞ্জে বিতর্কের পর মুসলিম রীতিতে মো. বিল্লালের দাফন সম্পন্ন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার বিশ্ববাজারে এক লাফে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

দারুল উলুম দেওবন্দে ছাত্রদের সব ধরণের ব্যবসা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে ছাত্রদের সব ধরণের ব্যবসা কার্যক্রম নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

ভারতের মাদারেসের দীনিয়ার সংবাদ প্রচার করা পোর্টাল আসরে হাজিরের এক প্রতিবেদনে জানা যায়, দারুল উলুম দেওবন্দের এ নির্দেশনার পর কোনো শিক্ষার্থী যদি ব্যবসার সাথে জড়িত থাকে তাকে নির্দেশ লঙ্ঘনের কারণে বহিষ্কার করা হবে।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, কিছু কিছু শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করে, আবার অনেক শিক্ষার্থী শ্রেণীকক্ষে এটা সেটা বিক্রি করে। আবার কোনো কোনো শিক্ষার্থী দারুল উলূমের বাইরে রাস্তায় দোকান বসিয়ে বাণিজ্যিক কার্যক্রম চালায়। বিশ্বস্ত সূত্রে এ তথ্য পেয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী বলেন, দারুল উলূম দেওবন্দে ভর্তির উদ্দেশ্য শুধুমাত্র জ্ঞান অর্জন করা। এখানে কেউ অন্য উদ্দেশ্য নিয়ে আসলে তাকে বহিস্কার করা হবে। মাদরাসার শিক্ষা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, যদি কোন ছাত্র বাণিজ্য বা পাঠ্য বহির্ভূত বিষয়ে জড়িত থাকে তাহলে তাকে বহিষ্কার করা হবে।

উল্লেখ্য, মাদরাসার নিয়ম অনুযায়ী যেভাবে ১৫ দিন একটানা অনুপস্থিতিতে বহিষ্কার হয়, একইভাবে অতিরিক্ত অনুপস্থিতির কারণে বহিষ্কার করা হবে। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ