মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

এ সরকারের মেয়াদেই রাজাকারের তালিকা তৈরি করা হ‌বে: মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এ সরকা‌রের মেয়া‌দেই রাজা‌কারের তা‌লিকা তৈরি করা হ‌বে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

আজ রোববার (২ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আ.ক.ম মোজাম্মেল হক বলেন, গত সংসদে রাজাকাদের তালিকা তৈরির আইন পাস হয়েছে। মুক্তিযুদ্ধ বিরোধীদের তালিকা তৈরির আইনগত কোন ভিত্তি ছিল না। সংসদে আইন পাশ হবার পর এখন নীতিমালা তৈরি করা হচ্ছে, কিভাবে এ তালিকা প্রস্তুত করা হবে।

তিনি বলেন, নীতিমালা তৈরি হবার পর তালিকা প্রস্তুত করার জন্য সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে কমিটির আহবায়ক করা হয়েছে। আর এ তালিকা তৈরির করতে আরও এক মাসের মত সময় লাগবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এর আগে, বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ