মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

ইইউভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে জিএম কাদেরের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং এ দেশে নিযুক্ত সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

নিজ বাসভবনে আজ রোববার সকালে এই বৈঠকে ইইউয়ের পক্ষে নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।

আর জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন- দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষদূত মাসরুর মওলা।

সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ সামাজিক ও অর্থনৈতিক নানা বিষয় আলোচনা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ