সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এশা পড়ে গেলেন মুসল্লিরা, ফজরে এসে দেখেন মসজিদ বিলীন প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ ইসলামী ব্যাংক নিয়ে মারামারিতে জড়াল দুই পক্ষ, আহত অনেকে নারায়ণগঞ্জে বিতর্কের পর মুসলিম রীতিতে মো. বিল্লালের দাফন সম্পন্ন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার বিশ্ববাজারে এক লাফে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

বিশ্বে করোনায় আরও ১০৭৯ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৭৯ জনের মৃত্যুর হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন চার লাখ ১৮ হাজার ৫৫৫ জন।

শনিবার (১ অক্টোবর) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৩ হাজার ৮৫৬ জন আক্রান্ত হয়েছেন জার্মানিতে। মৃত্যু বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১৯৭ জন মারা গেছেন।

এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ২৬১ জন এবং মারা গেছেন ৩৪ জন। জাপানে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৬৪৬ জন এবং মারা গেছেন ১১১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৮৬ জন এবং মারা গেছেন ১০৬ জন। ফিলিপাইনে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৮৯ জন এবং মারা গেছেন ৩১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪৬৬ জন এবং মারা গেছেন ৪২ জন।

ব্রাজিলে মারা গেছেন ৭০ জন এবং সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৩৯২ জন। ইতালিতে সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৪৭৫ জন এবং মারা গেছেন ৩৮ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৫০৫ জন এবং মারা গেছেন ৫০ জন। পোলান্ডে মারা গেছেন ৩০ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৯০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ২৯ লাখ ১৭৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৪৯ হাজার ১৫৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ