সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এশা পড়ে গেলেন মুসল্লিরা, ফজরে এসে দেখেন মসজিদ বিলীন প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ ইসলামী ব্যাংক নিয়ে মারামারিতে জড়াল দুই পক্ষ, আহত অনেকে নারায়ণগঞ্জে বিতর্কের পর মুসলিম রীতিতে মো. বিল্লালের দাফন সম্পন্ন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার বিশ্ববাজারে এক লাফে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

এবার ভারতীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ আমেরিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার ভারতীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

অভিযোগ, ভারতীয় বেসরকারি তেল কোম্পানি ‘তিবালজি প্রাইভেট লিমিটেড’ লাখ লাখ ডলারের তেল আমদানি করেছে ইরান থেকে। পরবর্তীতে সেই তেল চীনের কাছে বিক্রি করা হয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি টানা এগারো দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকা তিনি দেশে ফিরতেই ভারতের জন্য এই ‘লাল সঙ্কেত’ প্রকাশ করল হোয়াইট হাউস।

জানা গেছে, আমেরিকা সফরের শেষ দিন জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন, জ্বালানির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান চাহিদা এবং জোগানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। জ্বালানি নিরাপত্তার প্রশ্নে ভারতের ‘কোমর ভেঙে’ গেছে।

সফরে জয়শঙ্কর আলাদাভাবে বৈঠক করেছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাণিজ্যমন্ত্রী জিনা রেমন্ডো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গেও। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ