বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

হাফেজ তাকরিমকে নিজ এলাকা নাগরপুরে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ড. মো. আতাউল গনি এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী তাকরিমের বাবা মো. আবদুর রহমান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে তাকরিমের সম্মানে জেলা প্রশাসক ১ লাখ, টাঙ্গাইলের পুলিশের পক্ষে পুলিশ সুপার ১ লাখ ও উপজেলা প্রশাসানের পক্ষে ইউএনও ৫০ হাজার টাকা সম্মাননা দেন।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হাফেজ তাকরিম উপজেলার ভাদ্রা গ্রামের মাওলানা আব্দুর রহমানের ছেলে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ’৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ