বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বিশ্বে আরও ১১৭৩ মৃত্যু, শনাক্ত প্রায় পৌনে ৫ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ১৭৩ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৭০ হাজার ৫০৪ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৪৫ হাজার ২৮৭ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ১৭ লাখ ৯৪ হাজার ৯৩৫ জনে।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৪১০ জন এবং মারা গেছেন ৪৫ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩৪ জন এবং মারা গেছেন ৩০৭ জন।

এ ছাড়া জাপানে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯৭৯ জন এবং মারা গেছেন ৯৬ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০০ জন এবং মারা গেছেন ৩৩ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৭ জন এবং মারা গেছেন ১১১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ১২৬ জন এবং মারা গেছেন ৪৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৪৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮০০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭৯৫ জন এবং মারা গেছেন ৪৮ জন। তাইওয়ানে মারা গেছেন ৩৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬১৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ