বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন কারী আহমাদ বিন ইউসুফ আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরা-এর প্রেসিডেন্ট, মা'হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক, কারী আহমাদ বিন ইউসুফ আযহারী।

আগামীকাল শুক্রবার পাকিস্তানের করাচির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

জানা যায়, আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। সে ক্বিরাত সম্মলনের প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন কারী আহমাদ বিন ইউসুফ আযহারী। সম্মেলনটি পাকিস্তানের বিভিন্ন প্রদেশে অনুষ্ঠিত হবে। তার মধ্যে রয়েছে, করাচি, পেশাওয়ার, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, মুলতান। সেসব প্রদেশেও তিনি সফর করবেন।

সফরকালে তিনি দেশটির জাতীয় টেলিভিশন পিটিভি এবং জাতীয় বেতারকেন্দ্রে তিলাওয়াত করবেন।

সম্মেলন শেষে কারী আহমাদ ইউসুফ আযহারী আগামী ১৯ অক্টোবর দেশে ফিরবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ