মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

নভেম্বরের শেষ দিকে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের নভেম্বরের শেষের দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে দেশটি সফর করবেন প্রধানমন্ত্রী। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, নভেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর জাপান সফর চূড়ান্ত। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ না হলেও ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে সফরটি হতে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফর নভেম্বরের শেষ দিকে, এটা চূড়ান্ত। চূড়ান্ত তারিখ ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে উভয়পক্ষ কাজ করছে। তবে এটুকু বলা যেতে পারে যে, সফরটা বেশ গুরুত্বপূর্ণ। কেননা, এ সফরের মধ্য উন্নয়ন অংশীদার জাপানের সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছরে টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের সফরে দু’দেশ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক বা চুক্তি করতে চাইবে। সফরে বাংলাদেশ আরও জাপানি বিনিয়োগ চাইবে।

অন্যদিকে ইন্দো-প্যাসিফিক রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশকে পাশে চাইবে বাংলাদেশ। তবে ঢাকা ইন্দো-প্যাসিফিক কৌশলে অর্থনৈতিক বা উন্নয়ন উদ্যোগের বাইরে যেতে চাইবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সর্বশেষ ২০১৯ সালে জাপান করেছিলেন শেখ হাসিনা। এর আগে ২০১৪ সালে জাপান সফর করেন বঙ্গবন্ধুকন্যা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ