মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

চীনে রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে পুড়ে নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছে ১৭ জন। এতে আহত হয়েছে আরও তিনজন। বুধবার (২৮ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

উত্তর-পূর্ব চীনের চ্যাংচুন শহরের ওই রেস্তোরাঁর আগুনে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সময় ১২টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়েই সেখানে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরু করে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান।

দুপুর তিনটার মধ্যেই উদ্ধার ও তল্লাশি অভিযান শেষ হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। তবে কী কারণে ওই আগুনের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। চীনের জিলিন প্রদেশের রাজধানী চ্যাংচুন শহর একটি গাড়ি উৎপাদনকারী কেন্দ্র হিসেবেই বেশি পরিচিত।

রেস্তোরাঁয় আগুনের কারণ জানতে এরিমধ্যে মাঠে নেমেছে তদন্ত দল। এক্ষেত্রে ভবন নির্মাণে নীতিমালা সঠিকভাবে মেনে না চলা হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

চীনে বহুতল ভবন নির্মাণে অধিকাংশ ক্ষেত্রেই বিধি মানা হয় না বলে অভিযোগ আছে। যথাযথ অনুমোদন ছাড়াও বহুতল নির্মাণের ঘটনাও অতি সাধারণ।

ফলে, প্রায়ই সেই দেশে মারাত্মক আগুনের ঘটনা ঘটে। চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় চীনের শহর চাংশায় বিশাল আগুনে একটি আকাশচুম্বী বহুতল ভবন পুড়ে ছাই হয়ে গিয়েছিলো।

ওই ভবনে চীনের সরকারি টেলিকমিউনিকেশন সংস্থার অফিস ছিল। তবে ওই ঘটনা কারোর হতাহতের খবর পাওয়া যায়নি। গত বছরের জুলাই মাসে জিলিন প্রদেশেই একটি গুদামে আগুন লেগে ১৫ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন।

তার আগে মধ্য হেনান প্রদেশের একটি মার্শাল আর্ট স্কুলে আগুনে ১৮ জনের মৃত্যু হয়। ২০১৭ সালে বেইজিংয়ের অভিবাসী পাড়ায় জোড়া আগুনে ২৪ জনের মৃত্যু হয়। ২০১০ সালে সাংহাইয়ে একটি বহুতল আবাসনে আগুনে পুড়ে ৫৮ জন মারা গিয়েছিলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ