বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

হজের সব সুবিধা নিয়ে ‘নুসুক’ চালু করল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম প্ল্যাটফর্মটির অফিসিয়াল টুইটার থেকে এক পোস্টে বলা হয়, ‘নুসুক হজযাত্রী ও ভ্রমণকারীদের অনেক বিষয়ে বিস্তারিত তথ্য ও সেবা দেবে। এ ছাড়া খুব সহজে ও স্বাচ্ছদ্যে ওমরাহ করার জন্য তথ্য দিয়ে সহায়তা করবে নুসুক।’

নতুন একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি আরব সরকার। ভিশন-২০৩০ সামনে রেখে দেশটিতে হজযাত্রী এবং মক্কা ও মদিনা শহর ভ্রমণের বিভিন্ন সুবিধা দিতেই প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে বলে জানায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

যে কোনো বিষয়ের চেয়ে অনন্য প্ল্যাটফর্ম ‘নুসুক’ গতকাল সোমবার উন্মোচন করা হয়। এই প্ল্যাটফমটির মাধ্যমে এখন থেকে মক্কা ও মদিনায় ভ্রমণকারীরা তাদের নিজেদের পরিষেবার জন্য ওমরাহর ভ্রমণপথ নির্দিষ্ট করতে পারবেন।

ওয়েবসাইটটিতে বলা হয়, ‘নুসুকের মাধ্যমে ভ্রমণকারীরা খুব সহজেই সৌদিতে তাদের ভ্রমণকে সংগঠিত করতে পারবেন। এর মাধ্যমেই ই-ভিসায় আবেদন করা, হোটেল বুক করা এবং ফ্ল্যাইট বুক করার মতো সুবিধা পাবেন।’

এ ছাড়া ওয়েবসাইটটি ওমরাহ বা হজযাত্রীদের জন্য বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্য সরবরাহ করবে। উদাহরণ হিসেবে বলা যায়, এটি আবাসন, ল্যান্ডমার্ক এবং পবিত্র সাইটগুলো ভ্রমণের ক্ষেত্রে তারা চাইলে সেগুলো তালিকায় যুক্ত করতে পারবেন।

বুকিং প্রক্রিয়া সহজ করতে ইন্টার‍্যাক্টিভ ম্যাপ ছাড়াও শহরে ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবহন সম্পর্কিত তথ্য ও সেবা পাবেন নুসুক থেকেই।

প্ল্যাটফর্মটির অফিসিয়াল টুইটার থেকে এক পোস্টে বলা হয়, ‘নুসুক হজযাত্রী ও ভ্রমণকারীদের অনেক বিষয়ে বিস্তারিত তথ্য ও সেবা দেবে। এ ছাড়া খুব সহজে ও স্বাচ্ছদ্যে ওমরাহ করার জন্য তথ্য দিয়ে সহায়তা করবে নুসুক।’

বিবৃতিতে জানানো হয়, প্ল্যাটফর্মটি হজ মন্ত্রণালয় দেশটির পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে।

নুসুক ডট এসএ (nusuk.sa) তাদের সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে এর একটি স্লোগান ঠিক করেছে। ‘ভিজিট সৌদি আরব’ স্লোগান নিয়ে ওমরাহযাত্রী ও সৌদির মক্কা ও মদিনা ভ্রমণকারীদের নানাবিধ সুবিধার প্যাকেজ দেবে।

হজ ও ওমরাহ এবং হজযাত্রীদের এক্সপেরিয়েন্স প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ বলেন, ‘সবশেষ প্রযুক্তির সমন্বয়ে হজযাত্রী ও পর্যটকদের মানসম্মত পরিষেবা দিতে নুসুক প্ল্যাটফর্মটি আনা হয়েছে।’

পর্যটন মন্ত্রণালয়ের চেয়ারম্যান এবং সৌদি পর্যটন কর্তৃপক্ষের পরিচালক আহমেদ আল-খতিব বলেন, ‘নতুন এই প্ল্যাটফর্ম সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নের মূল চাবিকাঠি। বিশ্বের সব মুসলিমদের সৌদিতে ওমরাহ ও হজের জন্য সুবিধা দিতেই এটির উন্মোচন করা হয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ