বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বিশ্বে করোনায় মৃত্যু ৭৩৭, শনাক্ত ৩ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ২৮ জন।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৫ লাখ ৮৮ হাজার ৭৯৩ জনে।  বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৪১১ জনে। অন্যদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০ কোটি ৭ লাখ ৯৬ হাজার ৪৫৩ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮২৫ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৬ হাজার ৮০৯ জন এবং মৃত ২১ জন। ইতালিতে আক্রান্ত ১০ হাজার ৬ জন এবং মৃত্যু ৩২ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৮ হাজার ৭৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৫৬ জনের। জাপানে মৃত ৪৪ জন এবং আক্রান্ত ৪৩ হাজার ৭৩০ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে মৃত ৫১ জন এবং আক্রান্ত ৭ হাজার ৪৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৮৫ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১ জন এবং ২৯ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ