সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এশা পড়ে গেলেন মুসল্লিরা, ফজরে এসে দেখেন মসজিদ বিলীন প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ ইসলামী ব্যাংক নিয়ে মারামারিতে জড়াল দুই পক্ষ, আহত অনেকে নারায়ণগঞ্জে বিতর্কের পর মুসলিম রীতিতে মো. বিল্লালের দাফন সম্পন্ন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার বিশ্ববাজারে এক লাফে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

পশ্চিমা দেশগুলোকে ধুয়ে দিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এসব দেশ পিকেকে এবং এফইটিও-সহ সস্ত্রাসী সংস্থাগুলোকে রক্ষা করে বলে দাবি এরদোগানের।

এরদোগান বলেন, সন্ত্রাসীদের বাসা যখন ধ্বংস হয় তখন কিছু দেশে সন্ত্রাসী সংগঠনগুলোর সদস্যরা তাদের জন্য খোলাখুলিভাবেই তাদের জন্য ক্যাম্প স্থাপন করে।

রাজধানী আংকারায় এক বৈঠকে এরদোগান বলেন, আমাদের নাগরিকদের রক্ত ঝরানো খুনিদের ইউরোপের প্রায় সব দেশেই গ্রহণ করে নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রিসে ল্যাভরিওন ক্যাম্পে। তারা মুক্তভাবে সেখানে বিচরণ করতে পারে।

গতকাল তুরস্কের মারসিন প্রদেশে এক পুলিশ স্টেশনে হামলা চালায় পিকেকে গোষ্ঠী। এতে দেশটির একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। এরপরেই আজ মঙ্গলবার এমন মন্তব্য করেলেন এরদোগান।

এরদোগান সতর্ক করে বলেন, পশ্চিমা দেশগুলোর শান্তি ও নিরাপত্তার হুমকি এসব সন্ত্রাসী গোষ্ঠী। আবার তারাই তাদের রক্ষা করছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তিনি আশা করেন সকল দেশই বিশেষ করে তুরস্কের প্রতিবেশী দেশগুলো সন্ত্রাসীদের সংস্থাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের জায়গা কোনো রাস্তাতে নয়, তাদের জায়গা আদালত এবং জেলে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ