সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এশা পড়ে গেলেন মুসল্লিরা, ফজরে এসে দেখেন মসজিদ বিলীন প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ ইসলামী ব্যাংক নিয়ে মারামারিতে জড়াল দুই পক্ষ, আহত অনেকে নারায়ণগঞ্জে বিতর্কের পর মুসলিম রীতিতে মো. বিল্লালের দাফন সম্পন্ন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার বিশ্ববাজারে এক লাফে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হচ্ছে আল্লামা ইউসুফ আল-কারাজাভির জানাযা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ববিখ্যাত আলেম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, লেখক, গবেষক আল্লামা ইউসুফ আল-কারাজাভির পূর্ব নির্ধারিত জানাজার সময় পরিবর্তন করা হয়েছে।

আজ মঙ্গলবার জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হবে আসরের নামাজের পর।

সোমবার রাতেই শায়খের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে জানাজার সময় পরিবর্তন ও নতুন সময় নির্ধারণের বিষয়টি জানিয়ে দেয়া হয়।

সূত্র মতে জানা যায়, কাতারের রাজধানী দোহার মসজিদে ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহহাবে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে যুগের অন্যতম এই ফকীহ আলেমকে দোহার মুসাইমির কবরস্তানে (সাবেক আবু হামুর কবরস্তান) দাফন করা হবে।

আল্লামা ইউসুফ আল-কারাজাভি গতকাল সোমবার দুপুরে দোহায় ৯৬ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গোটা মুসলিম বিশ্বে গভীর শোক নেমে এসেছে। বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতা ও ইসলামী স্কলাররা তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ