বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

২টা কিডনিই নষ্ট হাবিলের, পাশে দাঁড়ালো হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুর ফুলকোচার ৩২ বছরের হাবিল ভাই। কাঁচপুর সিনহা গার্মেন্টসে ১২ হাজার টাকা বেতনের চাকুরী করতেন৷ হঠাৎই একদিন অসুস্থতা বোধ করায় ডাক্তার দেখান।

জানতে পারেন তার ২টা কিডনিই নষ্ট। এরপর শুরু হয় শ্যামলী সি কে ডি হসপিটালে চিকিৎসা! আস্তে, আস্তে গরু, ছাগল সহ জমি বিক্রি করে চিকিৎসার পেছনে ব্যয় করতে শুরু করেন। এখন হাতে অল্প কিছু টাকা ছাড়া আর কিছু বাকী নেই।

পরিবারটি হাফেজ্জী চ্যারেটিবেল সোসাইটির পরিচালক মুহাম্মাদ রাজ ভাই ও সাধারন সম্পাদক মাওলানা ইবরাহিম মিয়ার সাথে দেখা করেন। শুনান হৃদয়বিদারক কাহিনী! ভুক্তভোগীর বাবা কিডনি দিতে চেয়েছিলেন ম্যাচ না হওয়ায় তার বিবি তার নিজের একটি কিডনি দিতে রাজি হোন! কিন্তু প্রশ্ন আসে অপারেশন ও সব খরচ নিয়ে কত পরবে?? শ্যামলী সিকেডি হসপিটা জানায় প্রায় ৪ লক্ষ টাকা! অপারেশনের খরচ শুনে আকাশ ভেঙ্গে পরে পরিবারটির উপর!!

আলহামদুলিল্লাহ, আল্লাহতালা সব সহজ করে দিয়েছেন। এক আল্লাহ ওয়ালা বান্দার আর্থিক সাহায্যে পুরো খরচের দায়িত্ব নেয় প্রজেক্ট জান্নাতের খোঁজে, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (গভঃ রেজিষ্ট্রেশন নং 13789/2022)।

দীর্ঘদিন ডায়গনোসিসের খরচ চালিয়ে যায় সংস্থাটি। আল্লাহ চাইলে এই সোমবার পরিবারটির হয়ে সিকেডি হসপিটালে অর্থ জমা করবে সংস্থাটি!! অর্থ জমা হবার ১০/১৫ দিনের মধ্যেই অপারেশন হবে বলে জানিয়েছে হসপিটাল কতৃপক্ষ।

এভাবেই বছর ব্যাপী দুস্থ, অসহায়দের চিকিৎসা সেবা সহ চরাঞ্চল অসহায় মানুষদের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্য ঔষধ বিতরণে নিয়োজিত প্রজেক্ট ‘জান্নাতের খোঁজে, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (গভঃ রেজিষ্ট্রেশন নং 13789/2022)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ