শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

পদত্যাগ করছেন পাকিস্তানের অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। তবে এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি।

রোববার (২৫ সেপ্টেম্বর) টুইটারে দেওয়া এক বার্তায় এই তথ্য নিজেই সামনে এনেছেন ইসমাইল। খবর রয়টার্স’র।

পাকিস্তান আগে থেকেই অর্থনৈতিক সংকট মোকাবিলা করছিল। আর সাম্প্রতিক বিধ্বংসী বন্যার কারণে সেই সংকট আরও চরম আকার ধারণ করেছে। পদত্যাগের ঘোষণা দেওয়ার পর চার বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগকারী পঞ্চম পাকিস্তানি অর্থমন্ত্রী হলেন মিফতাহ ইসমাইল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে একটি বৈঠকে পদত্যাগের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

টুইটারে দেওয়া এক বার্তায় মিফতাহ ইসমাইল বলেন, আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিক পদত্যাগ করব।

মিফতাহ ইসমাইল এবং শেহবাজ শরিফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং আগামী সপ্তাহের শুরুতে পাকিস্তানে ফিরবেন।

উল্লেখ্য, পাকিস্তানের অর্থনীতি ক্রমাগতভাবে অস্থির সময় পার করছে। দেশটিতে চলতি হিসাবের ঘাটতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পরিবার ও ব্যবসা উভয়ের ওপরই চাপ সৃষ্টি করেছে।

এ ছাড়া সাম্প্রতিক বিধ্বংসী বন্যা আগে থেকেই বিদ্যমান অর্থনৈতিক সংকটকে চরম মাত্রায় বাড়িয়ে দিয়েছে। বন্যায় পাকিস্তানের আনুমানিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে এবং দেড় হাজারেরও বেশি মানুষ মারা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ