বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের জুন মাসের পর আবারও উত্তর কোরিয়া স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে খবর পাওয়া গেছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সফর এবং আমেরিকান বিমানবাহী দক্ষিণ কোরিয়ার সঙ্গে নৌ মহড়ার প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে উত্তর কোরিয়ার এ পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

জুনের শুরুতে আটটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর রোববার আবারও একই ঘটনা ঘটিয়েছে দেশটি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ংয়ের প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) উত্তরে, পূর্ব উপকূলের দিকে তাইচন থেকে অন্তত একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রীও বিষয়টি নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগ্যান বিমানবাহী রণতরী এই সপ্তাহে প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথম সম্মিলিত নৌ মহড়ার জন্য দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর সময় এই উত্তর কোরিয়ার এই পদক্ষেপ। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য কমলা হ্যারিস এ সপ্তাহে টোকিওতে থাকবেন।

২০২২ সালে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অন্য যে কোনো বছরের চেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপেক্ষপণ করেছেন। তিনি মার্কিন-চালিত ইন্টারসেপ্টর এড়াতে ডিজাইন করা রকেট পরীক্ষা করেছেন। এটি এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে একটি বিশ্বাসযোগ্য পারমাণবিক হামলার হুমকি বাড়িয়েছে। সূত্র: ব্লুমবার্গ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ