মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

৬ কবরস্থানে সাধারণ কবরে গ্রিল-বেড়া না দেয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে ছয়টি কবরস্থানের সাধারণ কবরে গ্রিল-বাঁশের বেড়া ও খুঁটি না বসাতে নির্দেশ দেয়া হয়েছে।

বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আঞ্চলিক কার্যালয়ের সহকারী সমাজ কল্যাণ কর্মকর্তা এবং কবরস্থানগুলো মোহরারদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

কবরস্থান ছয়টি হলো- উত্তরা ৪ নম্বর সেক্টরের কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থান, উত্তরা ১৪ নম্বর সেক্টরের কবরস্থান, বনানী কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-সংলগ্ন কবরস্থান।

ডিএনসিসি’র প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন উল হাসানের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কবরস্থানগুলোর সাধারণ দাফনকৃত কবরের ওপরে গ্রিল, বাঁশের বেড়া, খুঁটি না দেয়ার নির্দেশ আগে দেয়া হলেও সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ কবরে এসব দেয়া হয়েছে। বেড়া দেয়া হলে কবরস্থানে ঝোপঝাড়, আগাছার সৃষ্টি হয়। ফলে সৌন্দর্যহানি ঘটে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যাঘাত ঘটে। তা ছাড়া, দীর্ঘ সময় ধরে বেড়া থাকার কারণেই ঝোপ-জঙ্গল তৈরি হয় এবং সাপ-শিয়ালের বাসা তৈরির শঙ্কা থাকে।

এ অবস্থায় ডিএনসিসির আওতাধীন কবরস্থানগুলোতে সংরক্ষিত নয় এমন কবরে নির্মিত গ্রিল, বাঁশের বেড়া, খুঁটি দ্রুততম সময়ে অপসারণের জন্য বলা হয়েছে। সেই সঙ্গে এগুলো অপসারণের পর লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে। এ ছাড়া নির্দেশনার পর কোনো কবরে নতুন করে গ্রিল, বাঁশের বেড়া, খুঁটি দেয়া হলে কবরস্থানের সিনিয়র মোহরার বা মোহরাররা দায়ী থাকবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ