বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

হাফেজ তাকরিমকে সংবর্ধনা দেবে নাগরপুর উপজেলা প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে হাফেজ সালেহ আহমদ তাকরিম। তার এ সাফল্যে সংবর্ধনা দেবে নাগরপুর উপজেলা প্রশাসন।

ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, তার এই সাফল্যে আমরা গর্বিত। ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে। তাকরিমের বাবাও হাফেজ। তাকরিমের মা পর্দানশীল নারী।

তাকরিমের বাবা আব্দুর রহমান বলেন, আমার ছেলের বয়স খুবই কম। তাকে আমি মিডিয়ার সামনে আনতে চাচ্ছি না। আগামী দিনে দেশের জন্য সে আরও সাফল্যে বয়ে আনুক আমি দেশবাসীর কাছে এই দোয়া চাই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, তার এই কৃতিত্বে নাগরপুরবাসী আনন্দিত। সবসময় তাকরিমের পরিবারের পাশে থাকবে উপজেলা আওয়ামী লীগ।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান বলেন, বিষয়টি আমরা শুনেছি। খোঁজ নিয়ে জানতে পেরেছি তাদের পরিবারের কেউ বাড়িতে থাকে না। তার এই অর্জন নাগরপুর তথা সরাদেশের গৌরব। সে গ্রামের বাড়িতে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ