সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এশা পড়ে গেলেন মুসল্লিরা, ফজরে এসে দেখেন মসজিদ বিলীন প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ ইসলামী ব্যাংক নিয়ে মারামারিতে জড়াল দুই পক্ষ, আহত অনেকে নারায়ণগঞ্জে বিতর্কের পর মুসলিম রীতিতে মো. বিল্লালের দাফন সম্পন্ন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার বিশ্ববাজারে এক লাফে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

বিশ্বে আরও ১১০৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় করোনায় আরও ১১০৮ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৫০ জন।

শনিবার করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগের হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ২৬ হাজার ৪৬৮ জন। এদিকে, যুক্তরাষ্ট্র ও জাপান ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— রাশিয়া (মৃত ১০৪ জন, নতুন আক্রান্ত ৫৩ হাজার ৫৩৫ জন), ব্রাজিল (মৃত ৯১ জন, নতুন আক্রান্ত ৬ হাজার ৮৬১ জন), অস্ট্রেলিয়া (মৃত ৭২ জন, নতুন আক্রান্ত ২৭ হাজার ৩৩৪ জন), দক্ষিণ কোরিয়া (মৃত ৬৮ জন, নতুন আক্রান্ত ২৯ হাজার ৮১ জন) এবং তাইওয়ান (নতুন আক্রান্ত ৪০ হাজার ২৫ জন, মৃত ৪০ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ২১৩ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৩৫ লাখ ৯৯ হাজার ৭৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪০ হাজার ১৩৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ