মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

‘দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, দেশের মানুষ আজ শান্তিতে নেই। নিত্য প্রয়োাজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সমন্বয় নেই। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হলে খুন-খারাবি, জুলুম, নির্যাতন, দূর্নীতি বন্ধ হবে না। রাষ্ট্রীয় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারে গোলাগুলি ও সংঘর্ষ তাদের অভ্যন্তরীণ বিষয় হলেও এ সংঘর্ষের জের বাংলাদেশে এসে পড়ায় আমরা উদ্বিগ্ন। মানুষ হতাহত হচ্ছে। সীমান্তবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে। সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বেপরোয়া তৎপরতা ও নিক্ষিপ্ত মর্টার সেলের আঘাতে বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার কাছাকাছি হত্যাকাণ্ডের ঘটনা কোনোভাবেই মানা যায় না। অবিলম্বে তা বন্ধ করতে হবে না হয় দেশের তাওহিদী জনতা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিয়মতান্ত্রিক আবেদন করেও হলে সম্মেলন করার অনুমতি পায়নি। সরকারের এধরণের ফ্যাসিষ্ট আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বলেন, জেল-জুলুম নির্যাতন ও সম্মেলন করতে না দিয়ে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে ঠেকানো যাবে না। ইসলামী ছাত্র মজলিসের প্রতিটি জনশক্তিকে শিক্ষাঙ্গনে ইসলামের দুর্গ গড়ে তুলতে হবে। দুর্নীতি, সন্ত্রাস, হল দখল ও টেন্ডারবাজির বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানান।

পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ তারিক বিন হাবীবের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু সাঈদ নোমান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এনামুল হক মুসা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা হারুনুর রশীদ ভূইয়া।

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজী, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আতাউল্লাহ হোসাইনী, সাবেক সেক্রেটারী জেনারেল মুহাম্মদ সাইদুর রহমান সানী, মাওলানা উবায়দুল্লাহ, সাবেক ঢাকা মহানগরী সভাপতি মাওলানা আমানুল্লাহ, মাওলানা আব্দুল হাই, সাবেক কুমিল্লা জেলা সভাপতি মাওলানা শরীফুজ্জামান জসিম,মাওলানা জাহিদ উদ্দীন চৌধুরী, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা আতিক উল্লাহ, মাওলানা বোরহান উদ্দীন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দীন সাকি, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ লোকমান হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রশীদ মুশতাক, শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মুহাম্মদ আশিকুর রহমান, ঢাকা মহানগর সভাপতি মুহাম্মদ দেলোয়ার আল হোসাইন প্রমূখ।

সদস্য সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ২০২২-২৩ সেশনের জন্য মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সভাপতি নির্বাচিত হন ও মুহাম্মদ রশীদ মুশতাক সেক্রেটারি জেনারেল মনোনীত হন। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশন ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ