সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এশা পড়ে গেলেন মুসল্লিরা, ফজরে এসে দেখেন মসজিদ বিলীন প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ ইসলামী ব্যাংক নিয়ে মারামারিতে জড়াল দুই পক্ষ, আহত অনেকে নারায়ণগঞ্জে বিতর্কের পর মুসলিম রীতিতে মো. বিল্লালের দাফন সম্পন্ন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার বিশ্ববাজারে এক লাফে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

ইসরায়েলকে শান্তি আলোচনার আহ্বান আব্বাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলকে অবিলম্বে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানালেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনে এই আহ্বান জানান তিনি।

মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের দ্বি-রাষ্ট্র সমাধানের ডাক একটি 'ইতিবাচক অগ্রগতি'। কিন্তু তিনি অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে আসলে তবেই এ ইতিবাচকতা প্রমাণ হবে।

এসময় ইসরায়েলের দখলদারিত্ব নীতির কারণে ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তি অর্জনের আশা ক্ষীণ হয়ে আসছে বলেও মন্তব্য করেন মাহমুদ আব্বাস। বেশ কয়েকবছরের মধ্যে জাতিসংঘের অধিবেশনে এই প্রথম কোনো ইসরায়েলি নেতা ফিলিস্তিন প্রশ্নে দ্বি-রাষ্ট্র সমাধানের কথা উল্লেখ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে আব্বাস বলেন, এ অবস্থানে ইসরায়েল কতটা আন্তরিক এবং তাদের বিশ্বাসযোগ্যতা কতটুকু তার সত্যিকারের পরীক্ষা হচ্ছে, ইসরায়েল সরকারের অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে আসা।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা দখর করে ইসরায়েল। এসব এলাকা নিয়েই ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্র গড়তে চায়। যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলা শান্তি আলোচনা ২০১৪ সালে ভেস্তে গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ