বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

‘ভারতের কর্ণাটক সুপ্রিম কোর্ট হিজাব-এর বিরুদ্ধে রায় দেয়ার এখতিয়ার রাখে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্ণাটক সুপ্রিম কোর্ট হিজাব-এর বিরুদ্ধে রায় দেয়ার এখতিয়ার রাখে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল হফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

এক বিবৃতিতে মহাসচিব মাওলানা ইউনছ আহমাদ বলেন, ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহারে অস্বীকৃতি জানানোয় গতকাল সুপ্রিম কোর্ট কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পিটিশনের একটি ব্যাচের ওপর তার রায় বহাল রেখেছে। যা মুসলিম উম্মাহর বিরুদ্ধে চরম আঘাত।

এধরনের রায়ের ফলে দেশে নতুন করে সঙ্কট সৃষ্টি করবে। ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে। তিনি বলেন, মুসলিম নারীদের হিজাব পরিধান আল্লাহ প্রদত্ত বিধান। আল্লাহর বিধানের বিরুদ্ধে রায় দেয়ার এখতিয়ার কর্ণাটক সুপ্রিম কোট রাখে না। তিনি মুসলিম নারীদের হিজাব পরিধানের সুযোগ রেখে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে যাওয়ার অনুমতি দেয়া উচিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব আরো বলেন, রায়ে বলা হলেছিল ‘মেয়েদের হিজাব পরা কখনোই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়’। এধরনের বক্তব্য দিয়ে সুপ্রিমকোর্ট ইসলামধর্মে আঘাত করেছে। হিজাব ইসলামধর্মের অন্যতম একটি ফরয বিধান। এ বিধান লঙ্ঘন করার কোন সুযোগ নেই।

ভারতের সুপ্রিমকোর্টকে অবশ্যই ইসলামধর্মের বিধানের প্রতি কোন প্রকার বিদ্বেষ পোষণ করা উচিত হবে না। তিনি মুসলিম নারীদের হিজাবের সুযোগ দেয়ার জন্য ভারতের সব রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ