বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা প্রদান করুন: বাংলাদেশ খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, কোরআনকে সম্মান করলে রাষ্ট্রে অনাচার-অবিচার, দুর্নীতি ও অরাজকতা কমে সর্বত্র সাম্য ও শান্তির সমাজ কায়েম হবে। কুরআনের সাথে সম্পৃক্ত সবকিছু দুনিয়া এবং আখেরাতে সম্মানিত। তাই সরকারের জন্য কোরআনি শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি কোরআনের বাহক বিশ্বজয়ী হাফেজদেরকে ও যথাযথ সম্মান প্রদান করতে হবে।

আজ শুক্রবার সকালে লালবাগস্থ খেলাফত মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর নায়েবে আমির মাওলানা ফিরোজ আশরাফী, মুফতি আখতারুজ্জামান আশরাফী, যুগ্ম সম্পাদক মুফতি আফম আকরাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী, মাওলানা হাফেজ মোফাজ্জল হোসাইন, মাওলানা হাফেজ আবু বকর, মাওলানা সাইফুল ইসলাম জামালী, প্রিন্সিপাল শফিকুল ইসলাম ও মাওলানা জাফর আহমদ প্রমুখ।

মাওলানা হামিদী সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশকে পিছনে ফেলে যে লাল সবুজের পতাকাকে পৃথিবীর বুকে সমুন্নত করেছে সে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিমসহ পূর্বে যারা বিজয় হয়েছেন তাদেরকেও রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা প্রদান করে সর্বোচ্চ সম্মান দিয়ে বরণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

মাওলানা হামিদী আরো বলেন, বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সংবর্ধনা ও পৃষ্ঠপোষকতা হলে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা আরো বৃদ্ধি পাবে। আল্লাহর কালাম কোরআনকে যারা সম্মান করবে, কোরআনকে বুকে ধারণকারী হাফেজদের যারা সম্মান করবে ও মর্যাদা দিবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করবেন।

বৈঠকে অক্টোবর মাসের শেষ দিকে মহানবী সা: এর মহান আদর্শ বিশ্বের সর্বোত্তম আদর্শ শীর্ষক একটি জাতীয় সেমিনার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ