বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

তাকরীমের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটার মুশফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’র ১৫ পারা গ্রুপে ১১১ টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের ক্ষুদে হাফেজ সালেহ আহমাদ তাকরীম। প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন এই ক্ষুদে হাফেজ। তাকরীমকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরীমকে নিয়ে আলোড়ন ছড়িয়েছে। যেখানে তাকরীমকে অভিবাদন জানাচ্ছেন দেশ-বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই ক্ষুদে হাফেজকে অভিবাদন জানিয়েছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী।

এবার তাকরীমকে অভিবাদন জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকরীমকে অভিবাদন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এই সিনিয়র ক্রিকেটার।

মুশফিক লিখেছেন, মাশাআল্লাহ্, আলহামদুলিল্লাহ। তোমাকে নিয়ে গর্বিত ছোট ভাই। দয়া করে আমাদের জন্য দোয়া করো।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। এ সময় বিমানবন্দরে হাফেজ তাকরীমকে ফুল দিয়ে বরণ করে নেন দেশের বিভিন্ন মাদরাসার শিক্ষকসহ হাজার হাজার কুরআন প্রেমিক। তার এ সাফল্যে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এর আগে বুধবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে মক্কার পবিত্র হারাম শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এর আগে লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমাদ তাকরিম সপ্তম স্থান অর্জন করার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেন তাকরিম।

গত ২২ মে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন।

এর আগে তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তাকরিম বিশ্বে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্ব দরবারে সমুন্নত করেন।

উল্লেখ্য, হাফেজ সালেহ আহমদ তাকরিম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি মাদরাসার শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ