সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

বিছানায় শুয়ে এসএসসি পরীক্ষা দিলো ফয়সাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় অসুস্থ হয়ে পড়া এসএসসি পরীক্ষার্থী ফয়সাল হোসেন হাতে স্যালাইন আর পেটে ব্যথা নিয়ে বিছানায় শুয়ে এসএসসি পরীক্ষা দিলো। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে তার বাড়ি।

জানা যায়, উপজেলার নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের এ শিক্ষার্থী অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় অসুস্থ হয়ে ব্রাহ্মণপাড়া মধুমতি হাসপাতালে ভর্তি ছিল। বৃহস্পতিবার এসএসসি গণিত বিষয়ের পরীক্ষায় হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে অংশ নেয়।

শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. মোশারফ হুসেন বলেন, নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল হোসেন অসুস্থ হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ইউএনও'র কাছে মৌখিকভাবে জানান। কিন্তু কেন্দ্রের বাহিরে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশে অসুস্থ শিক্ষার্থীকে আলাদা ক্লাস রুমে একজন পর্যবেক্ষক ও মেডিকেল টিমের উপস্থিতিতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করি।

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. এনামুল হক বলেন, হাসপাতালে ভর্তি ছিল ফয়সাল। তার পেটে ব্যথা। এখন পর্যন্ত তেমন কোনো ভয়ের কারণ নাই।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ