বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

‘হাফেজদের কৃতিত্বে দেশের মানুষ খুশী হলেও কিছু মানুষের মন খারাপ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা উবায়েদুর রহমান খান

১. কুকুর ঘেউ ঘেউ করলে একটা হাড্ডি দিন। হাড্ডির ব্যবস্থা না থাকলে, এড়িয়ে যান। বেশী বাড়লে কুকুর অনুপাতে মুগুর মারুন। তাই বলে, তার ঘেউয়ের জবাবে আপনি সময় মেধা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করবেন, এটা কি ঠিক?

২. মানুষ যারপরনাই আনন্দিত। বাদশাহ ফয়সালের সুযোগ্য পুত্র, মক্কার গভর্নর প্রবীণ প্রিন্স খালিদ আল ফয়সাল দা. বা. পুরষ্কৃত করলেন বাংলাদেশের গৌরব হাফেজ সালেহ আহমদ তাকরীমকে।

এবার সউদি পৌঁছেই তার ঠাণ্ডায় গলা বসে যাওয়ায় সারাটা সময় সবাই উদ্বিগ্ন ছিলাম। টাওয়ারে গিয়ে সতীর্থরা তার খোঁজ খবর নিয়েছেন। কাবার পাশে বিশ্বের ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে এক লাখ রিয়াল, সম্মান ও দোয়া নিয়ে আসছে তাকরীম।

২. কোরআনের হাফেজদের এসব কৃতিত্বে দেশের মানুষ খুশী হলেও কুকুরদের মন খারাপ। কারণ কুকুরের পেটে ঘি ভাত সয় না। শুয়োরের গলায় মুক্তার হার মানায় না। ওদের গতকাল থেকে পেটও খারাপ। তারা তাকরীমকে কী সংবর্ধনা দিবে! তাদের মতো অসভ্য সংবর্ধনা তো কোনো ভদ্রলোক নিবেও না। ময়লার ভাগাড় সংলগ্ন বস্তি থেকে বের হওয়া এক খবিস আর তার সঙ্গী বদের হাড্ডি গ্রুপ নিজেদের কুকীর্তির জবাব পেয়ে যাচ্ছে।

৩. কিছু মানুষ খামাখাই ব্যাপক হায় হুতাশ করছে। বলছে, আহারে, বিশ্বজয়ী হাফেজদের কেউ সংবর্ধনা দেয়না। সম্মান ও লক্ষ কোটি টাকা, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট দেয়না। উদোম ছাদের বাসে করে শহর ঘোরায় না।

রাজধানীতে মারাত্মক যানজট সৃষ্টি করে মানুষের গালি খাওয়ায় না। আসলে এরা না বুঝেই এসব বলে। তারা যদি সারাবছর সারাদেশে হাফেজদের সংবর্ধনা সম্মাননা ও মানুষের ভালোবাসা সম্পর্কে জানতো, তাহলে এধরনের ফালতু সংবর্ধনার কথা বলতো না। যা তাদের দেওয়া হলেও হাফেজ সাহেবরা তাদের শান ও সংস্কৃতির সাথে অশোভনীয় মনে করে নেবেননা।

আচ্ছা, কেউ বলবেন কি, বাংলাদেশের কৃতি হাফেজরা সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে কোন্ ভিআইপি পর্যায়ের আদর স্নেহ মমতা স্বীকৃতি সম্মাননা পাননি? আর বিদেশে যে আদর আপ্যায়নটুকু তারা উপভোগ করেন, এতো উন্নত ব্যবস্থা কি বাংলাদেশে আদৌ আছে?
৪. হাফেজদের সম্মাননা ও সংবর্ধনা হবে তাদের শান শ্রেষ্ঠত্ব এবং পবিত্রতা অনুযায়ী।

দেশের শত কোটি টাকার শ্রাদ্ধ করে ঘোড়ার আণ্ডা পর্যায়ে চলে যাওয়া ক্রিকেট ফুটবলের পর পেটেভাতে মেয়েদের সাফ জয়ের ওসিলা ধরে বীর পুঙ্গবরা তাদের সব