বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুতে ৭৫ ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার পাকিস্তানে মাদরাসায় ভর্তিচ্ছুরা প্রতারকদের থেকে বাঁচবেন যেভাবে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি

অবিলম্বে ইভিএম ক্রয়ের সিদ্ধান্ত বাতিল করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, নির্বাচন কমিশন ২লাখ নতুন ইভিএম ক্রয়ের জন্য যে সাড়ে ৮ হাজার কোটি টাকারও বেশি বাজেট দিয়েছে তা অগ্রহণযোগ্য।

প্রথমত, অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে তাদের যে সংলাপ হয়েছে সেখানে ইভিএমের বিপক্ষ মত ছিল সংখ্যাগরিষ্ঠ। দ্বিতীয়ত এই মন্দার সময়ে এত বিশাল অংকের বাজেট পাশ হলে দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে।

এছাড়াও বাজার দর যাচাই ও যথাযথ সমীক্ষা ছাড়াই এই বাজেট পেশ করা হয়েছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে। তাই অবিলম্বে ইভিএম ক্রয়ের সিদ্ধান্ত বাতিল করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা হয়ে গেলে পুরো নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমেও হতে পারে। যদি তাই হয় তাহলে নতুন ইভিএম ক্রয় করে জনগণের করের বিশাল অংকের টাকার অপচয় কার স্বার্থে?

আমীরে মজলিস গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। খেলাফত মজলিসের মহাসচিব ড: আহমদ আবদুল কাদেরের পরিচালনায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ সআলী কাসেমী, অধ্যাপক আবদুল হালিম, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, এডভোকেট মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, হাজী নুর হোসাইন, মাওলানা আবদুল হক আমিনী, শাহাব উদ্দিন আহমদ খন্দকার, তাওহীদুল ইসলাম তুহিন ও মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ