মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ

বিশ্বনেতারা দ্বন্দ্বে লিপ্ত, আসন্ন বিপদের জন্য প্রস্তুত নয়: জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এই সংকটাপন্ন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ নানা দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। বিশ্ব ধীরে ধীরে বিপদগ্রস্ত ও পঙ্গু হয়ে যাচ্ছে।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের সময় এ কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। খবর ইউএন নিউজের।

এ সময় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বলেন, দেশগুলো একে অন্যের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়ছে। তারা মানবজাতির জন্য আসন্ন বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য প্রস্তুত নয়। বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিশ্বনেতাদের সতর্ক করে তিনি বলেন, বিশ্ব তুলনামূলক গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দিচ্ছেন না, নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ছেন। এ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো ফলপ্রসূ আলোচনা ও ঐক্যবদ্ধ হওয়া।

তবে কোনো পরিবর্তন এককভাবে সম্ভব নয় উল্লেখ করে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা একসাথে কাজ করি। ঐক্যবদ্ধ হয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ