বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আর সময় নেই, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আর সময় নেই, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশের মানুষের মন থেকে অনেক দূরে চলে গেছেন। আর সময় নেই, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ, এই সরকার আজ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, তারা আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও জোড়পুকুর খেলার মাঠের পাশের সড়কে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশের মানুষের মন থেকে অনেক দূরে চলে গেছেন। আর সময় নেই, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ, এই সরকার আজ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, তারা আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। যারা আমাদের স্বাধীনতার সমস্ত আশা-আকাঙ্ক্ষাকে কেড়ে নিয়েছে, যারা আমাদের সন্তানদের হত্যা করেছে, রুটি-রুজি বন্ধ করে দিয়েছে, কৃষক, খেটে খাওয়া মেহনতি মানুষের পেটের ভাত কেড়ে নিয়েছে। তাদের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।

তিনি বলেন, আমরা ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম। স্বপ্ন দেখেছিলাম একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করব, গণতন্ত্র থাকবে, প্রতিবাদ করতে পারব, কথা বলতে পারব, সভা-সমাবেশ করতে পারব। সাধারণ মানুষকে মোটা কাপড়, মোটা ভাত দিতে পারব। আওয়ামী লীগ কী করেছে, সেই ৭২ থেকে ৭৫ সাল, এখন আবার এই সময়ে তারা আমাদের সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ