মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

চীনে সড়ক দুর্ঘটনায় কোয়ারেন্টাইন বাস, নিহত ২৭ করোনা রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের ঘুইঝু প্রদেশে মারাত্মক দুর্ঘটনার শিকার একটি কোয়ারেন্টাইন বাস। আরোহী ৪৭ জনের ভেতর নিহত ২৭ এবং আহত হয়েছে ২০ জন। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, রোববার (১৮ সেপ্টেম্বর) যাচ্ছিল বাসটি। এতে ছিলো মোট ৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। কিয়ান্নানের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যানটি। মারাত্মকভাবে আহত ২০ জন যাত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে। ঘুইঝু প্রদেশে গেল দু’দিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গুইয়াংয়ে সেপ্টেম্বর জুড়েই চলছে লকডাউন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি হয়তো এ বছরের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এদিকে বিশ্ব যখন করোনা মহামারিকে সামাল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে তখন চীন কেবল প্রতিরোধ ও কোয়ারেন্টাইনেই সীমাবদ্ধ থাকছে বলে অভিযোগ করছেন দেশটির ক্ষুব্ধ নাগরিকেরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ