বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

চার শর্তে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন করে চার ক্ষেত্রে শর্তসাপেক্ষে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় এক্সপোজার ভিজিট, স্টাডি টুর, এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত বৈদেশিক ভ্রমণ, ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে।

তবে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখতে নির্দিষ্ট কিছু উদ্দেশ্যে সীমিত আকারে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ করা যাবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়

ক্ষেত্রগুলো হলো:

১/ পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি অর্থায়নে এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয় বা দেশের দেওয়া স্কলারশিপ-ফেলোশিপের আওতায় বিদেশি অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়ন।

২/ সরকারের সঙ্গে বিভিন্ন বিদেশি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের ভিত্তিতে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় আয়োজিত বিশেষায়িত বা পেশাগত প্রশিক্ষণ।

৩/ বিদেশি সরকার, প্রতিষ্ঠান বা উন্নয়ন সহযোগীর আমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত বৈদেশিক প্রশিক্ষণ।

৪/ সরবরাহকারী, ঠিকাদার, পরামর্শক প্রতিষ্ঠানের অর্থায়নে সেবা বা পণ্যের গুনগত মান নিরীক্ষা-পরিদর্শনে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ