বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

চলতি মাসের ১৫ দিনে প্রবাসী আয় ১০০ কোটি ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে ১০০ কোটি ৮৬ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ প্রতি ডলার ১০৮ টাকা ধ‌রে যার পরিমাণ ১০ হাজার ৮৯৩ কোটি টাকা।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮৪ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার।

এবারও সবচেয়ে বেশি ২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর সিটি ব্যাংকে এসেছে ৯ কোটি ৯৭ লাখ ডলার।

এর আগে, প্রবাসীরা আগস্ট মাসের ২০৩ কো‌টি ৭৮ লাখ, জুলাইয়ে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, জুনে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার এবং মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে প্রবাসী বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ কম।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ