বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

‘শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন এদেশের মুসলমানদের ছায়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন এদেশের মুসলমানদের ছায়া। তার শূন্যতায় আমরা হার হারে টের পাচ্ছি। বিদায়ের আগ মুহূর্ত যে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা হাটহাজারীতে সংঘটিত হয়েছিল সত্যিকারার্থে সেটা ছিল বেদনাদায়ক। ইতিহাস এ সকল অপরাধীকে কখনো ক্ষমা করবে না।

আজ রোববার (১৮সেপ্টেম্বর) বিকেল ৫ টায় যুব জমিয়ত বাংলাদেশ এর উদ্যোগে ঢাকার পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে 'শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ.স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

যুব জমিয়ত বাংলাদেশ সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুসল্লী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আমীর আলী হাওলাদার।

আরো বক্তব্য রাখেন, পাক্ষিক সবার খবর সম্পাদক আবদুল গাফফার, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি সুহাইল আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মীম সালমান প্রমুখ।

সভায় বক্তারা আরো বলেন, নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনসহ সকল প্রকার দীন ও ঈমান রক্ষা আন্দোলনে তিনি ছিলেন সিপাহসালার। ২০১৩ সালে তার নেতৃত্বে শাপলা অভিমুখে যে ঐতিহাসিক লংমার্চ সংঘটিত হয়।তা ব্লগারদের নেতৃত্বে শাহবাগে গজিয়ে ওঠা আন্দোলনকে ম্লান করে দিয়েছিল।

মহীরূহের আদর্শের উপর চলার তৌফিক কামনা করে এবং মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ