মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

শক্তিশালী টাইফুন ‘নানমাদোল’ ধেয়ে আসছে জাপানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী টাইফুন নানমাদোল ধেয়ে আসছে জাপানে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়স্থলে চলে যেতে নির্দেশনা দিয়েছেন জাপান আবহাওয়া অধিদফতরের প্রধান।

এ ঝড়ের আঘাত থেকে বাঁচতে ইতোমধ্যে ২০ লাখ বাসিন্দা আশ্রয় চেয়েছেন। দেশটির জাতীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এ ধরনের আবহাওয়া পরিস্থিতি খুবই দুর্লভ। একে ‘বিশেষ সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া এ ঝড়ে ভূমিধসেরও সতর্কবার্তা জারি করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও বলা হয়, ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। এ ঝড়ের শক্তিকে ৪ মাত্রা হিসেবে নির্দেশ করা হয়েছে। তাছাড়া খাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ গতিতে এটি আঘাত হানতে পারে।

জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, খাগোশিমা অঞ্চলে সর্বোচ্চ শক্তি নিয়ে এটি আছড়ে পড়তে পারে।

২০১৩ সালের পর এটিই প্রথম কোনো আবহাওয়া বার্তা যেখানে ঝড়ের শক্তির মাত্রা বুঝাতে ‘বিশেষ সতর্কতা’ উল্লেখ করা হচ্ছে।

টাইফুন নামাদোল ঘণ্টায় ২৭০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ ঝড়ের কারণে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। এতে ভূমিধসের ঘটনাও ঘটতে পারে। সূত্র : আল-জাজিরা

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ