মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

যুক্তরাষ্ট্রের আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমেরিকার কলরাডো অঙ্গরাজ্যের বোল্ডার কাউন্টির মধ্য-আকাশে দু'টি ছোট বিমানের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে।

গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর বিমান দু’টি খোলা মাঠের মধ্যে আলাদা দুটি জায়গায় পড়ে।

এ সময় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ বেশ কয়েকটি জরুরি কল পায়। তারপর তারা ঘটনাস্থলে পৌঁছায়। বোল্ডার কাউন্ট্রির শেরিফ অফিস জানিয়েছে, ডেনভারের উত্তরে ৩০ মাইল দূরে এ ঘটনা ঘটে। কিভাবে বিমান দুটি দুর্ঘটনায় পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

শেরিফ অফিস জানিয়েছে, দু’টি বিমানে তিনজন আরোহী ছিলেন। একটি বিমানে একজন পাইলট ও একজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তারা দু’জনই নিহত হন। অন্য বিমানে একজন পাইলট ছিলেন, তিনিও মারা যান। দুই বিমানের নিহত তিন ব্যক্তির কাউকেই শনাক্ত করা যায়নি।

সূত্র: ওয়াশিংটন পোস্ট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ